ফরিদপুর জেলা প্রশাসন পরিচালিত স্কুলসমূহে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 06 April, 2026
ফরিদপুর জেলা প্রশাসন পরিচালিত স্বনামধন্য তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার সুবর্ণ সুযোগ! আপনি কি একজন উদ্যমী এবং দক্ষ শিক্ষক হতে আগ্রহী? তাহলে আজই আবেদন করুন।
পদের বিবরণ: সহকারী শিক্ষক (ইংরেজি, বাংলা, গণিত ও সাধারণ)।
বেতন স্কেল: গ্রেড-১০।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬।
প্রয়োজনীয় যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মাস্টার্স।
কম্পিউটার চালনায় (MS Word, Excel, PPT) দক্ষতা।
বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত দরখাস্ত সরাসরি বা ডাকযোগে "অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর" বরাবর পাঠাতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.fdasc.edu.bd অথবা www.faridpur.gov.bd।